দেওয়ান বাজার নিউজ বার্তা

 মোরার বাজারে অনলাইনে চলছে মোবাইল জুয়ার রমরমা ব্যাবসা!


নিজস্ব প্রতিবেদক:

বালাগঞ্জ উপজেলার ৩ নং দেওয়ান বাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত মোরার বাজারে চলছে মোবাইলে অনলাইন জুয়ার রমরমা ব্যাবসা। এসব ব্যাবসায়ীদের ভেটু দিচ্ছেন মোরার বাজারের ব্যাবসায়ী ময়ূর মাইক সার্ভিসের কর্ণধার মোঃ হুশিয়ার, সাবেক মেম্বার সুরুজ আলী, সাবেক চেয়ারম্যান আফম শামিম, সিএনজি ড্রাইভার রানা মিয়া প্রমুখ। এবং প্রতি মাসে জুয়ার ব্যাবসায়ীদের কাছে থেকে টাকা নেন বালাগঞ্জ থানার দারগা সুমন, আলতাব, জাকির প্রমুখ। ওসি মাঝে মাঝে পরিদর্শন করে যান। তবে ওসি পরিদর্শন করতে আসলে দারগারা ফোন করে জুয়ার ব্যাবসায়ীদের আগে সতর্ক করে দেন। এই জুয়ার সিস্টেম হলো, হুয়াট্সঅ্যাপে এবং মেসেজে নাম্বার দেওয়া। এবং এই খেলার নাম তীর শিলং। আরেকটি হলো লুডু। তবে এইসব জুয়া খেলার পাশাপাশি আরও নানান রকমের জুয়া খেলা হয় মোরার বাজারের মাদ্রাসা রোডে। মোরার বাজারের তীর নামক জুয়া খেলার এজেন্ট হলো খন্দকার বাজারের শোয়েব নামক জুয়ারি। সবাই হোয়াটসঅ্যাপে তার কাছেই এইসব তীরের নাম্বার লটারি করে। বাংলাদেশে যদিও এইসব অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যান করা হয়েছে, কিন্তু তবুও ওপেরামিনি এ্যাপ্সের মাধ্যমে বা ভিপিএন কানেক্ট করে এইসব জুয়ার ওয়েবসাইট ব্যাবহার করে চলছে মোবাইল জুয়ার রমরমা ব্যাবসা। কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সের লোকই এই তীর লটারি জুয়ায় সম্পৃক্ত। এইসব জুয়া বন্ধ না হলে আগামী ভবিষ্যতের ছেলেপেলে নষ্ট হবে। সিএনজি চালক, টমটম চালক, পিকআপ, কাভার্ড ভ্যান সহ নানান পেশার মানুষ এই তীর শিলং নামক জুয়ায় আজ নিঃস্ব।

ক্লিক

Comments

Post a Comment